নাইজেরিয়ায় বোমায় ২১ ফুটবল ভক্ত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার দামাতুরু শহরে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখার সময় ভয়াবহ বোমা হামলায় অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে৷ বোকো হারামের জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ খবর এএফপির৷
স্থানীয় বাসিন্দারা জানান, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় দামাতুরু শহরের নায়ি-নামা এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ব্রাজিল ও মেক্সিকো দলের মধ্যে ফুটবল খেলা চলছিল৷ বড় পর্দায় ওই খেলা দেখতে অসংখ্য মানুষ একটি স্থানে জড়ো হন৷ সেখানে হামলা চালাতে মোটরচালিত একটি রিকশার ভেতরে বোমা লুকিয়ে রাখা হয়৷
স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, তাদের কাছে ২১টি মৃতদেহ এসেছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি৷