নাইজেরিয়ায় বোকো হারামের ৫০ জন সদস্যকে হত্যা
নাইজেরিয়ার সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজুবাইক আইহেজিরিকি গতকাল শনিবার বলেছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় দামাতুরু শহরে তারা জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সন্দেহভাজন ৫০ জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে।স্থানীয় বেতারকে আজুবাইক আইহেজিরিকি বলেন, ‘গত শুক্রবার রাতে দামাতুরু শহরে বোকো হারামের সদস্যদের সঙ্গে আমাদের বড় ধরনের সংঘর্ষ হয়েছে। সেখানে আমরা বোকো হারামের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। এ সময় আমাদের তিনজন সেনাসদস্য নিহত হয়। আমরা বোকো হারামের ৫০ জনের বেশি সদস্যকে হত্যা করেছি।’আজুবাইক আইহেজিরিকি বলেন, ‘বোকো হারামের সদস্যরা ভারী অস্ত্রশস্ত্র ও বোমা ব্যবহার করেছে। তবে আমাদের প্রশিক্ষিত সেনারা তাদের কাবু করতে পেরেছে। এ ঘটনায় বোকো হারামের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।’সম্প্রতি নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বেশ কয়েকটি হামলার ঘটনায় বোকো হারামকে দায়ী করা হয়েছে। রয়টার্স।