নাইজেরিয়ায় সরকার ও শ্রমিকদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ায় তেলের ওপর ভর্তুকি প্রত্যাহার নিয়ে গত শনিবার সরকার ও শ্রমিক নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। নাইজেরিয়া লেবার কংগ্রেসের প্রেসিডেন্ট আবদুুল ওয়াহিদ ওমর বলেন, ‘বৈঠকে কোনো অচলাবস্থা তৈরি না হলেও আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল হলেই আমাদের ধর্মঘট প্রত্যাহার করা হবে এবং সংকট সমাধানের ব্যাপারে আলোচনা আবার শুরু হবে।’ বিবিসি।