নাইজেরিয়ায় সাত জিম্মিকে ‘হত্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় জঙ্গি একটি গ্রুপ দাবি করেছে, তাদের হাতে আটক সাতজন বিদেশি জিম্মিকে হত্যা করা হয়েছে।ইতালি, ব্রিটেন, গ্রিস ও লেবাননের এই নাগরিকদের কট্টরপন্থী আনসারু গ্রুপ গত মাসে নাইজেরিয়ার উত্তরে একটি নির্মাণাধীন স্থাপনা থেকে অপহরণ করেছিল।জঙ্গি গ্রুপটি বলছে, জিম্মিদের উদ্ধারে অভিযান চালানোর কারণে এদের হত্যা করা হয়েছে।ইতালি, ব্রিটেন ও গ্রিসের সরকার এই হত্যার খবর বস্তুনিষ্ঠ বলে স্বীকার করেছে।আনসারুকে নাইজেরিয়ার জঙ্গি নেটওয়ার্ক বোকো হারামের একটি উপদল বলে মনে করা হয়। গত বছর এই গোষ্ঠীর উত্থান ঘটে।আনসারু বলছে, তারা জিম্মিদের হত্যা করেছে, কারণ ব্রিটিশ এবং নাইজেরিয়ার সামরিক বাহিনী এদের উদ্ধারের চেষ্টা চালিয়েছিল।আনসারু বলছে, ইউরোপীয় দেশগুলো ইসলামের বিরুদ্ধে যে অত্যাচার চালাচ্ছে, তার প্রতিশোধ হিসেবেই তারা জিম্মিদের হত্যা করেছে। বিবিসি।