নাইজেরিয়ায় ৭৪ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে স্থল ও বিমান হামলা চালিয়ে বোকো হারামের ৭৪ জঙ্গিকে হত্যা করা হয়েছে। দেশটির সেনাবাহিনী এ দাবি করেছে।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট মোহাম্মদ দোলে গতকাল শুক্রবার বলেন, হামলায় চিহ্নিত সন্ত্রাসী শিবিরগুলো ধ্বংস করা হয়েছে। এতে ৭৪ সন্ত্রাসী নিহত হয়। গত বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।
তবে সেনাবাহিনীর এ দাবি কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র গড়ার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে। রয়টার্স ও বিবিসি।