নাইজেরীয় শ্রমিকদের তেল উৎপাদন বন্ধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ধর্মঘটে নাইজেরিয়ার জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ধর্মঘটের চতুর্থ দিনে শ্রমিকেরা খনি থেকে তেল উৎপাদন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে গতকালও বিক্ষোভ সমাবেশ করেছে। ধর্মঘটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হওয়া ধর্মীয় সহিংসতা আরও বেড়েছে।বুধবার সহিংসতায় দুজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় নাইজার প্রদেশের রাজধানী মিন্নায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। উচ্ছৃঙ্খল কয়েক শ মানুষ মিন্নার কয়েকটি সরকারি অফিস ও রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় কিছু রাজনীতিকের বাড়িতেও তারা হামলা চালায়। এসব সহিংসতায় দুজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার ইয়লা শহরের একটি পুলিশ স্টেশনে বন্দুকধারীরা হামলা চালায়।অন্যদিকে নাইজেরিয়ার উত্তর-পূর্ব এলাকায় নতুন করে ধর্মীয় সহিংসতা ছড়িয়ে পড়েছে। বন্দুকধারীদের গুলিতে খ্রিষ্টান ধর্মাবলম্বী চারজন নিহত হয়। পুটিসকাম শহরে এ ঘটনা ঘটে। এর জন্য ইসলামপন্থী সংগঠন বোকো হারামকে দায়ী করা হচ্ছে। এ ঘটনায় ইয়ব প্রদেশে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। এএফপি।