নাইট উপাধি দেবে না অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মাননা হিসেবে আর কাউকে নাইট ও ডেম উপাধি দেবে না অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গতকাল সোমবার এই ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।
টার্নবুল বলেছেন, আধুনিক অস্ট্রেলিয়ার জন্য এই ধরনের উপাধি দেওয়া ‘যুক্তিযুক্ত নয়’। ব্রিটেনের রানি এলিজাবেথ উপাধি বাদ দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। ২০১৪ সালে তত্কালীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট নাইটহুড ও ডেমহুড উপাধি পুনঃ প্রবর্তন করেছিলেন। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফররত রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। ওই সময় এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন অ্যাবট। গত সেপ্টেম্বরে লিবারেল পার্টির নেতৃত্ব হারানোর পর প্রধানমন্ত্রীর পদও হারান অ্যাবট।