নাইরোবিতে জিম্মি সংকটের অবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার রাজধানী নাইরোবির বিপণিবিতানে জিম্মি-সংকটের অবসান হয়েছে। দেশটির উহুরু কেনইয়াত্তা গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে এই সংকট অবসানের ঘোষণা দেন।
এর আগে বিপণিবিতান থেকে জঙ্গিদের হটাতে সেনাবাহিনী গত সোমবার অভিযান শুরু করে। এ অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয় এবং সন্দেহভাজন অপর ১১ জনকে আটক করা হয়।
ওয়েস্টগেট মল নামের ওই বিপণিবিতানে গত শনিবার দুপুরে জঙ্গিরা হামলা চালায়। জঙ্গি হামলা এবং পরে সেনা অভিযানে এ পর্যন্ত অন্তত ৬১ জন বেসামরিক নাগরিক ও ছয়জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে প্রায় ২০০ জন বেসামরিক নাগরিক।
সর্বশেষ খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলের ‘নিয়ন্ত্রণ’ নিতে সমর্থ হয়েছে। তবে গতকাল মঙ্গলবারও ওই এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা গেছে। এএফপি, রয়টার্স ও বিবিসি।