নাটক চলাকালে বিজ্ঞাপন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনে নাটক চলছে। এর মাঝখানে বিজ্ঞাপন বিরতি। এরপর নাটকের আরও কিছু অংশ। আবার বিজ্ঞাপন বিরতি। দর্শকেরা বিজ্ঞাপনের উপদ্রবে অতিষ্ঠ। এ ধরনের উপদ্রব বন্ধে চীনের সরকারি কর্তৃপক্ষ টেলিভিশনে নাটক দেখানোর সময় বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ করেছে।চীনের রেডিও, চলচ্চিত্র ও টেলিভিশনসংক্রান্ত রাষ্ট্রীয় প্রশাসন (এসএআরএফটি) এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংস্কারের অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হলো। বেতার ও টেলিভিশন হলো দল ও জনগণের মুখপাত্র, সাংস্কৃতিক চিন্তাভাবনা আদান-প্রদানের শক্ত হাতিয়ার।বিবৃতিতে বলা হয়, ৪৫ মিনিটের কোনো অনুষ্ঠান চলাকালে মাঝখানে বিজ্ঞাপন দেওয়া চলবে না। আগামী ১ জানুয়ারি থেকে এই বিধি কার্যকর হবে। সম্প্রতি কমিউনিস্ট পার্টির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিবিসি অনলাইন।