নাতাঞ্জে আধুনিক যন্ত্রাংশ সংযোজন করতে চায় ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান তাদের অন্যতম পরমাণু স্থাপনা নাতাঞ্জে আধুনিক যন্ত্রাংশ সংযোজন করতে চায়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নথির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে।আইএইএর একটি নথি থেকে জানা যায়, ইরান গত ২৩ জানুয়ারি আইএইএ বরাবর একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে তেহরান নাতাঞ্জ পরমাণু স্থাপনার ‘ইউনিট এ-২২-এ সেন্ট্রিফিউজ মেশিনের মতো আইআর ২ এম’ ব্যবহার করতে চেয়েছে। চিঠিতে নাতাঞ্জের ওই পরমাণু স্থাপনাকে দেশের জ্বালানির সক্ষমতা বৃদ্ধির প্রকল্প (এফইপি) বলে উল্লেখ করে তেহরান।তেহরানের ওই চিঠির পরিপ্রেক্ষিতে আইএইএ ২৯ জানুয়ারি ফিরতি চিঠি পাঠায়। সংস্থাটির ওই চিঠিতে সার্বিক বিষয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানাতে বলে।ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হচ্ছে। এ কাজে তারা পুরোনো মডেলের আইআর১ মেশিন ব্যবহার করছে, যা অপেক্ষাকৃত ধীরগতিতে কাজ করে।পশ্চিমা দেশগুলোর অভিযোগ, পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ করছে ইরান। তবে ইরান অভিযোগ অস্বীকার করে আসছে। এএফপি।