নাতালিয়া আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোভিয়েত যুগের ভিন্নমতাবলম্বী নাতালিয়া গর্বানেভস্কায়া আর নেই। প্যারিসে ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। তখনকার চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত অভিযানের বিরুদ্ধে মস্কোর রেড স্কোয়ারে বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁকে ১৯৬৮ সালে গ্রেপ্তার করা হয়েছিল। ১৯৭২ সাল পর্যন্ত গর্বানেভস্কায়াকে একটি মানসিক হাসপাতালে রাখা হয়। পরে তিনি পাশ্চাত্যে পাড়ি জমান। কবি ও অনুবাদক নাতালিয়া গর্বানেভস্কায়া গোপন প্রকাশনা দি ক্রনিকল অব কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এ প্রকাশনাটি সোভিয়েত ইউনিয়নে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরত। ১৯৭৬ সালে খ্যাতিমান মার্কিন শিল্পী জোয়ান বায়েজ তাঁকে নিবেদিত করে ‘নাতালিয়া’ শিরোনামে একটি গান বাধেন। বিবিসি।