নানা আয়োজনে পালিত চে’র ৪৫তম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টাইন বংশোদ্ভূত লাতিন আমেরিকার বিপ্লবী ও কিউবান বিপ্লবের অন্যতম ব্যক্তিত্ব আর্নেস্তো গুয়েভারার (চে গুয়েভারা নামে বেশি পরিচিত) ৪৫তম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে এক দিন আগে থেকেই বলিভিয়ার শান্তাক্রুজ ও কিউবার ভিলা ক্লারা শহরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তাক্রুজে ৩০ বছর ধরে চের দেহাবশেষ সংরক্ষিত রয়েছে। ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার ভ্যালেগ্রান্দের ছোট গ্রাম লা হিগুয়েরায় তাঁকে হত্যা করা হয়।শান্তাক্রুজে ৪০টি গাছ রোপণের মধ্য দিয়ে কিংবদন্তির এই নেতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। চের নেতৃত্বাধীন গেরিলা ইউনিটের প্রত্যেক সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে এই ৪০টি গাছ রোপণ করা হয়। আর্জেন্টাইন লেখক কার্লোস ফেরের লেখা ফ্রম আর্নেস্তো টু চে ও বলিভীয় লেখক অ্যাফ্রেইন কুইকানেজের দ্য ইটেন ব্রেড বই দুটির মোড়ক উন্মোচনও মৃত্যুবার্ষিকীর ওই অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল। রেডিও কাডেনা ডটকম।