প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা নিয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে গোর্খা জনমুক্তি মোর্চা। কলকাতা হাইকোর্ট তাদের অনির্দিষ্টকালের বন্ধেক অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করায় মোর্চা তাদের কর্মসূচির ধরন পাল্টে নানা নামে চালিয়ে যাচ্ছে বন্ধ্ বা হরতাল। প্রথমে তারা ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করে। এরপর অনির্দিষ্টকালের বন্ধ্ ডেকে ওই নামে তা টানা ১২ দিন চালিয়ে যায়। এরপর থেকে চলেছে দুই দিনের ‘জনতা কার্ফু’, ‘ঘরের ভেতর জনতা’, ‘রাস্তায় জনতা’ এবং সর্বশেষ ‘ভুখা হরতাল’-এর ডাক। কলকাতা প্রতিনিধি।