নানা রূপে ফিদেল কাস্ত্রো
কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো আর নেই। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে হাভানায় তিনি মারা যান। স্বাস্থ্যগত কারণে ২০০৬ সাল থেকে কাস্ত্রোর জনসমক্ষে আসা কমতে থাকে। ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। অনেক দিন ধরেই ফিদেলকে জনসমক্ষে কম দেখা যেত।

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার (বাঁয়ে) সঙ্গে কোলাকুলি করছেন তৎকালীন কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ২০০১ সালের ২ সেপ্টেম্বর জোহানেসবার্গে ম্যান্ডেলার বাসভবনে সফরে যান কাস্ত্রো। ছবি: রয়টার্স

কিউবার রাজধানী হাভানায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের (বাঁয়ে) সঙ্গে বৈঠক করছেন ফিদেল কাস্ত্রো। মাঝে বসে আছেন দোভাষী। ছবিটি ২০১১ সালের ৩০ মার্চ তোলা। ছবি: রয়টার্স

কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে খেলাচ্ছলে বল হাতে তৎকালীন কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ছবিটি ২০০৫ সালের ২৬ অক্টোবর লা হাভানা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৯৭২ সালে রোমানিয়ায় বন্দুক হাতে শিকারে যাচ্ছেন কাস্ত্রো (সামনে)। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ (বাঁয়ে) ও ফিদেল কাস্ত্রো যৌথভাবে পাওয়া একটি মেডেল মজার ছলে একসঙ্গে দুজন গলায় দিয়েছেন। ছবিটি ২০০৫ সালের ২০ আগস্ট হাভানার কার্ল মার্ক্স থিয়েটার থেকে তোলা। ছবি: রয়টার্স

কিউবার রাজধানী হাভানায় এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের (বাঁয়ে) সঙ্গে হাত মেলাচ্ছেন কাস্ত্রো। ছবিটি ২০১৫ সালের ১১ মে তোলা। ছবি: এএফপি

রাশিয়ার মস্কোয় এক সরকারি সফরে ফিদেল কাস্ত্রো (বাঁয়ে) ও সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ। ছবি: এএফপি

১৯৭৩ সালে ভিয়েতনাম যুদ্ধের সময় দেশটিতে সফরকালে পতাকা হাতে কিউবার কমিউনিস্ট পার্টির তৎকালীন ফার্স্ট সেক্রেটারি ও প্রেসিডেন্ট অব দ্য স্টেট কাউন্সিল ফিদেল কাস্ত্রো। ছবিটি দক্ষিণ ভিয়েতনামের হো চি মিন সিটি থেকে তোলা। ছবি: এএফপি

কিউবার স্বৈরশাসক বাতিস্তার বিরুদ্ধে জয়লাভের পর হাভানা শহরে ঢুকছেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো (ডানে) ও ক্যামিলো সিয়েনফগোস। ছবিটি ১৯৫৯ সালের ৮ জানুয়ারি তোলা। ছবি: এএফপি

গলফ খেলছেন বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারা। তাঁর পেছনে দাঁড়িয়ে কাস্ত্রো। তারিখবিহীন ছবিটি হাভানার কলিনা ভিলারিল থেকে তোলা। ছবি: রয়টার্স

কিউবার রাজধানী হাভানায় ২০১২ সালের ২৮ মার্চ ষোড়শ পোপ বেনেডিক্ট (ডানে) দেশটির সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করেন। ছবি: রয়টার্স

২০০৫ সালের ২৮ অক্টোবর আর্ট কলেজের একটি অনুষ্ঠানে গিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে মজা করছেন ফিদেল কাস্ত্রো। ছবি: রয়টার্স

একটি চুক্তি স্বাক্ষরের পর সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভের (বাঁয়ে) সঙ্গে নথি বিনিময় করছেন কিউবার প্রেসিডেন্ট কাস্ত্রো। ছবিটি ১৯৮৯ সালের ৪ এপ্রিল কিউবার রাজধানী হাভানা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৯৬৪ সালে বেসবল খেলার এক ফাঁকে কিউবার তৎকালীন প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রো। ছবিটি কিউবার রাজধানী হাভানা থেকে তোলা। ছবি: রয়টার্স

কিউবার পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ছবিটি ১৯৯৮ সালের ২১ জুলাই তোলা। ছবি: এএফপি

জাতিসংঘে বক্তব্য দিচ্ছেন কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ছবিটি ১৯৭৯ সালের ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি নির্বাচনে নিজের ভোট দিচ্ছেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ছবিটি কিউবার রাজধানী হাভানা থেকে তোলা। ছবি: রয়টার্স

কিউবার রাজধানীর হাভানার রেভল্যুশন স্কয়ারে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ছবিটি ২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি তোলা। ছবি: রয়টার্স

আর্জেন্টিনার বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার সঙ্গে আলাপকালে কিউবার তৎকালীন প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রো (ডানে)। ছবিটি ষাটের দশকে তোলা। ছবি: এএফপি

১৯৮৬ সালে জিম্বাবুয়েতে জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি (মাঝে) ও নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার (বাঁয়ে) সঙ্গে কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ছবিটি ১৯৮৬ সালের ৪ সেপ্টেম্বর জিম্বাবুয়ের হারারে থেকে তোলা। ছবি: এএফপি

২০০০ সালে জাতিসংঘের মিলেনিয়াম সামিটে হাজির হয়ে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের সঙ্গে হাত মেলাচ্ছেন কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ছবিটি ২০০০ সালের ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে তোলা। ছবি: এএফপি

কিউবার রাজধানী হাভানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (ডানে) সঙ্গে হাসিমুখে কথা বলছেন ফিদেল কাস্ত্রো। ছবিটি ২০১৪ সালের ১১ জুলাই তোলা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে এক বৈঠকে কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ছবিটি ১৯৭৬ সালে তোলা। ছবি: এএফপি

ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) চেয়ারম্যান ও দেশটির প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের (ডানে) সঙ্গে ফিদেল কাস্ত্রো। ছবিটি ১৯৭৪ সালের ডিসেম্বরে কিউবার হাভানা থেকে তোলা। ছবি: এএফপি

নিজের ৬৩তম জন্মদিনে নির্মাণ শ্রমিক ও পরিবারের সদস্যদের সঙ্গে ফিদেল কাস্ত্রো। ছবিটি ১৯৮৯ সালের ১৩ আগস্ট কিউবার হাভানা থেকে তোলা। ছবি: এএফপি
আরও পড়ুন: