প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানামার সরকার দেশটিতে আটক হওয়া উত্তর কোরিয়ার জাহাজের ৩২ নাবিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছয় মাস আগে পানামা খালে কিউবার অস্ত্র বহনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে পানামার নিরাপত্তা বাহিনী। তবে ক্যাপ্টেন ও দুজন নাবিকের বিরুদ্ধে অস্ত্র পাচারের মামলা চলায় তাঁরা কারাগারেই থাকবেন। কিউবার পক্ষ থেকে বলা হয়েছে, সোভিয়েত যুগের নষ্ট হয়ে যাওয়া দুটি জঙ্গি বিমান ও কিছু অস্ত্র মেরামত করার জন্য তারা উত্তর কোরিয়া পাঠাচ্ছিল। বিবিসি।