নাম ধরে ডাকার আহ্বান নেপালের সাবেক রাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের শেষ রাজা জ্ঞানেন্দ্র শাহ তাঁকে নাম ধরে ডাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নিজেকে দেশের একজন সাধারণ মানুষ হিসেবে দাবি করেন তিনি। গতকাল শনিবার একটি বেসরকারি সংস্থার কার্যক্রম উদ্বোধন করার পর জ্ঞানেন্দ্র শাহ এই আহ্বান জানান। সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে তাঁর উত্তরসূরির স্ত্রী পুত্রবধূ হিমানি শাহের নামে।জ্ঞানেন্দ্র শাহ বলেন, ‘আমাকে আপনারা জ্ঞানেন্দ্র শাহ বলে ডাকুন। এতে আমি খুশি হব। এর মধ্যে আমি সাধারণ মানুষ বনে গেছি।’ পিটিআই।