সদ্য প্রকাশিত জাতিসংঘের নারী অধিকারসংক্রান্ত খসড়া ঘোষণাটি অনুমোদিত হলে তা সমাজকে ধ্বংস করে দিতে পারে বলে সতর্ক করেছে মিসরের ক্ষমতাসীন দল মুসলিম ব্রাদারহুড। ব্রাদারহুড বলেছে, এটি মিসরের ইসলামি আইনের সম্পূর্ণ পরিপন্থী।দলটি এ ঘোষণার নিন্দা জানিয়ে বলেছে, এটি অনুমোদিত হলে সমাজকে ক্ষতিগ্রস্ত করবে। দলটি মনে করে, নারীর কাজ করার ও ভ্রমণের সুযোগ দেওয়া, স্বামীর অনুমতি ছাড়া গর্ভনিরোধের ব্যবস্থা নেওয়া, এমনকি পরিবারের খরচের বিষয়ে স্ত্রীদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়ার মধ্য দিয়ে সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। উল্লেখ্য, নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে এই ঘোষণাটি নারীর মর্যাদাসংক্রান্ত জাতিসংঘ কমিশনের ৫৭তম অধিবেশনে গতকাল উত্থাপন করার কথা।গত জুন মাসে ক্ষমতায় আসা মুসলিম ব্রাদারহুড গত বৃহস্পতিবার দলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির নেতৃত্বাধীন ইসলামি দলটি জাতিসংঘের এ ঘোষণা প্রত্যাখ্যান করে নিন্দা জানিয়েছে। রয়টার্স।