নারী গবেষকের প্রেমে ডলফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো প্রাণী কি মানুষের প্রেমে পড়তে পারে? হ্যঁা, এ রকম সম্পর্ক সম্ভব৷ মার্গারেট হাওয়ে লোভাট নামের প্রাণি-গবেষক এক নারীর সঙ্গে একটি পুরুষ ডলফিনের সম্পর্ক প্রেমের সীমারেখাও ছাড়িয়ে গেছে৷ খবর আইএএনএসের৷
বিবিসিফোর চ্যানেলে দ্য গার্ল হু টকড টু ডলফিনস শীর্ষক একটি প্রামাণ্যচিত্র ১৭ জুন প্রচারিত হবে৷ এতে লোভাট জানান, তিনি পিটার নামের একটি ডলফিনকে ইংরেজি বলতে শিখিয়েছিলেন৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) অর্থায়নে ১৯৬৫ সালে ওই পরীক্ষা চালানো হয়েছিল৷
তখন লোভাটের বয়স ছিল ২৩ বছর৷ তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডসে ওই ডলফিনের সঙ্গে থাকতেন৷ তাঁরা একসঙ্গে খেতেন এবং ঘুমাতেন৷ দৃশ্যত পিটার তাঁর প্রেমে পড়ে গিয়েছিল৷ নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, তাঁর সঙ্গ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণিটি উদ্দীপিত হয়ে উঠত৷
লোভাট ওই পত্রিকাকে বলেন, ‘পিটার আমার সঙ্গে থাকতে পছন্দ করত৷ সে আমার হাঁটু, পা ও হাতে মুখ ঘষত৷ আমি বাধা দিতাম না৷ যা কিছু ঘটছিল, আমি শুধু তার অংশে পরিণত হয়েছিলাম৷ ব্যাপারটা অনেকটা চুলকানির যন্ত্রণার মতো, সেরে যাওয়ার পর আবার সব আগের মতো৷’
তাঁদের দুজনের শারীরিক সম্পর্কও হয়েছিল৷ অবশ্য লোভাট সম্পর্কটিকে তাঁর ‘ইন্দ্রিয়বিলাস’ বলে উল্লেখ করেন৷