নারী নির্যাতন রুখতে মরিচের গুঁড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ, শ্লীলতাহানিসহ নির্যাতন রুখতে ভারতের পশ্চিমবঙ্গের নারীদের হাতে তুলে দেওয়া হবে মরিচের গুঁড়া দিয়ে তৈরি পিপার্স স্প্রে ক্যান। ইতিমধ্যে রাজ্য পুলিশ এই স্প্রে ক্যান কেনার সিদ্ধান্ত নিয়েছে ।
পুলিশ মনে করছে, নারী নির্যাতন রুখতে এই স্প্রে ক্যান মহৌষধ হিসাবে কাজ করবে। একটি ছোট ক্যানে এই স্প্রে পাওয়া যাবে। থাকবে স্প্রে করার ব্যবস্থা। একটু চাপ দিলেই বেরিয়ে পড়বে এই গুঁড়া। নারীরা হাতব্যাগে রাখতে পারবে এটি। বিপদ বুঝলেই এটি বের করে আস্তে একটু চাপ দিয়ে আক্রমণকারীর মুখে ছিটিয়ে দিতে পারবে।
পুলিশ সূত্র জানায়, নারীদের আত্মরক্ষার জন্য ওই পিপার্স স্প্রে ক্যান পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। এতে আক্রমণকারী সাময়িকভাবে কাবু হয়ে পড়লেও শরীরের তেমন ক্ষতি হয় না। এর দামও খুব বেশি নয়। ৫০০ রুপিতে পাওয়া যাবে এটি।
রাজ্য পুলিশের পক্ষ থেকে এই পিপার্স স্প্রে ক্যান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষও কিনতে পারবে এই স্প্রে। এই ক্যান ব্যবহারের ফলে রাজ্যে নারী নির্যাতনের হার কমবে বলে মনে করছে পুলিশ।