নারী নেতাদের প্রতি এপিপির দুর্ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধু ভাদুড়ি | ছবি: এনডি টিভি
মাধু ভাদুড়ি | ছবি: এনডি টিভি

নারী নেতাদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ এনে আম আদমি পার্টি (এপিপি) ছেড়েছেন প্রতিষ্ঠাকালীন নারী সদস্য মাধু ভাদুড়ি।
আজ সোমবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দল ছাড়া প্রসঙ্গে এএপির পররাষ্ট্রনীতিবিষয়ক প্যানেলে থাকা এই সদস্য বলেন, ‘আমার শুধু একটি ইস্যু রয়েছে, তা হলো মানবতা। আর নারীরাও মানুষ। এই দলে নারীদের মানুষ বলে বিবেচনা করা হয় না।’
এনডিটিভির কাছে মাধু ভাদুড়ি দাবি করেন, দলের মানসিকতা খাপ পঞ্চায়েতের মতো। সেখানে নারীদের জন্য কোনো স্থান নেই। অন্য নারী নেত্রীদের যদি আত্মসম্মানবোধ থাকে, তাহলে তাঁরাও দল ছাড়বেন।
সম্প্রতি দিল্লিতে আফ্রিকান নারীদের হয়রানি করার জন্য তাঁদের কাছে ক্ষমা চেয়ে এএপির একটি প্রস্তাব গ্রহণ করা উচিত বলে মনে করেন পর্তুগালে ভারতের সাবেক রাষ্ট্রদূত ভাদুড়ি। কিন্তু দলের ন্যাশনাল কাউন্সিলের সভায় প্রস্তাবটি তীব্র বিরোধিতার মুখে পড়ে। সভায় ভাদুড়িকে বারবার থামিয়ে প্রশ্নবাণে জর্জরিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

তবে ভাদুড়ির এই অভিযোগ অস্বীকার করেছে এএপি। এএপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দলে নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়।