প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের কারাগারে হাজারো নারীকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে। এই নারী বন্দীরা যৌন নির্যাতনসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। আর কারাগারের নারী বন্দীদের সিংহভাগই সুন্নি। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ দাবি করেছে। সংস্থাটি এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কারাগারের নারী বন্দী, তাঁদের আত্মীয়স্বজন ও আইনজীবী, কারাগারের চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আদালতের নথিপত্রও যাচাই করা হয়েছে। এএফপি।