নারী বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে পার্লামেন্টে নারী প্রতিনিধিত্বের হার রেকর্ড পরিমাণ বেড়েছে। গত বছরের চেয়ে এই হার বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। এতে বর্তমান বিশ্বে পার্লামেন্টে নারী প্রতিনিধিত্বের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ। ১৯৯৫ সালের তুলনায় এই হার প্রায় দ্বিগুণ। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও ইউএন উইমেনের এ-সংক্রান্ত সমীক্ষার তথ্য গত মঙ্গলবার জানানো হয়েছে। ইউএন উইমেনের সহব্যবস্থাপনা কর্মকর্তা জন হেনডরা বলেন, পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব যে হারে বাড়ছে, তাতে পার্লামেন্টে লিঙ্গ সমতা পেতে কয়েক যুগ প্রয়োজন হবে। তাই নারী প্রতিনিধিত্বের হার আরও বাড়াতে কোটাসহ বিভিন্ন সুযোগসুবিধা দিতে হবে। রয়টার্স।