প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কানের বিরুদ্ধে নারী হোটেলকর্মীর করা দেওয়ানি মামলা খারিজের দাবি জানিয়েছেন তাঁর আইনজীবীরা। গত সোমবার নিউইয়র্কের ব্রোনক্সে সুপ্রিম কোর্টে স্ত্রস-কানের আইনজীবীরা দাবি করেন, মামলার সময় স্ত্রস-কান কূটনৈতিক দায় মুক্তির আওতাধীন ছিলেন।নিউইয়র্কের একটি হোটেলে গত ১৪ মে নারী হোটেলকর্মী নাফিসাতাও দিয়ালোকে যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগে স্ত্রস-কানের বিরুদ্ধে মামলা হয়। তবে অভিযোগের সত্যতা খুঁজে না পেয়ে কানকে ফৌজদারি মামলার সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এখনো তাঁর বিরুদ্ধে দেওয়ানি মামলা চলছে। রয়টার্স।