নারীদের জন্য ট্যাক্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের কলকাতা শহরে নারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চালু হচ্ছে বিশেষ এসি ট্যাক্সি ‘শি-ক্যাব’। মিটারেই চলবে এই ট্যাক্সি। একইভাবে দোতলা এসি বাসে চালু করা হচ্ছে ক্যাফেটেরিয়া। এখানেই মিলবে ফিশ ফ্রাই, কফি থেকে নানা ফাস্ট ফুড। পাশাপাশি এসি ট্রামেও থাকবে একই ব্যবস্থা। গতকাল শনিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে কলকাতা শহরে ১০টি এসি ভলভো বাস চালু করার সময় এক অনুষ্ঠানে বিষয়টি জানান পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, এসি বাসের দোতলায় থাকবে ক্যাফেটেরিয়া।একইভাবে দুটি ট্রামের একটিতে থাকবে ক্যাফেটেরিয়া। এসি বাসে ল্যাপটপ ব্যবহারের ব্যবস্থা থাকবে।