নারীদের জন্য পৃথক সংস্থা গঠনের আহ্বান মুনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে নারীদের কল্যাণে একটি সংস্থা গঠনসংক্রান্ত প্রস্তাব জাতিসংঘ সাধারণ অধিবেশনে উত্থাপনের আহ্বান জানিয়েছেন বান কি মুন। ২০০৯ সালে জাতিসংঘ ঘোষণা দিয়েছিল, নারীদের কল্যাণ এবং তাদের প্রতি সমতা বিধানে চারটি সংস্থা একীভূত হয়ে একটি সংস্থায় পরিণত হবে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘আমরা আশা করছি, নারীদের স্বাবলম্বী করে তুলতে জাতিসংঘের অধীনে খুব শিগগির একটি পৃথক সংস্থার যাত্রা শুরু হবে। তাই কালবিলম্ব না করে একটি প্রস্তাব উত্থাপনের মাধ্যমে এই নতুন সংস্থা গঠনে আমি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ দ্য হিন্দু।