নারীদের যাজক হওয়া প্রশ্নে পোপের বিশেষ কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের ক্যাথলিক গির্জার যাজক হওয়ার অনুমতি দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে বিশেষ কমিশন গঠন করেছেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এই কমিশন গঠন করলেও এই ইস্যুটি ঐতিহাসিকভাবেই বিতর্কের। অনেকেই নারীদের যাজক হওয়ার বিরোধিতা করেন।

এই অবস্থার মধ্যেই পোপ ফ্রান্সিস সাতজন পুরুষ ও ছয়জন নারীর সমন্বয়ে বিশেষ এই কমিশন গঠন করেন। এই কমিশন নারীদের যাজক হওয়ার বিষয়টি নিয়ে গবেষণা করবে এবং অতীতে বছরগুলোতে গির্জায় নারীদের ঐতিহাসিক ভূমিকা খতিয়ে দেখবে।

গত মে মাসে পোপ বলেছিলেন যে, তিনি নারীদের যাজক হওয়ার বিষয়টি বিবেচনা করার প্রশ্নে একটি কমিশন গঠন করতে ইচ্ছুক। চার্চের জ্যেষ্ঠ নারী সদস্যদের পোপ বলেছিলেন, নারীদের যাজক হিসেবে নিয়োগের বিষয়টি তিনি সব সময়ই বিবেচনায় রেখেছিলেন। এটা হলে চার্চের জন্য সহায়ক হবে বলেও মত দেন তিনি।
নারীদের যাজক হওয়ার পক্ষে যাঁরা আছেন, তাঁদের মত হলো: নারীদের যাজক হওয়ার অনুমতি দেওয়া হলে নারীদের সিদ্ধান্ত প্রণয়নে ভূমিকা থাকবে। বর্তমানে গির্জায় নারীদের অবস্থান বেশ দুর্বল বলে মনে করেন তাঁরা।
যদিও নারীদের যাজক হওয়ার অনুমতি না দেওয়ার পক্ষের মত প্রবল।