প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীদের সম্পর্কে পর্যাপ্ত উপাত্ত না থাকায় অনেক উদ্যোগ নেওয়া যাচ্ছে না। যেমন যৌন নির্যাতনের যথাযথ পরিসংখ্যান না থাকায় নীতি প্রণয়নকারীরা জটিলতায় পড়েন। প্ল্যান ইন্টারন্যাশনাল গতকাল সোমবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনালের মতে, দরিদ্র সম্প্রদায়গুলোর নারীর দৈনন্দিন সমস্যা ও বাস্তবতার কথা কোনো উপাত্তে উঠে আসেনি এখন পর্যন্ত। কত নারী শিক্ষাজীবন শেষ করতে পারেন না এবং কত নারী যৌন নির্যাতনের কারণে গর্ভবতী হন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। প্ল্যান ইন্টারন্যাশনালেরর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যানি-বিরগিত্তি অ্যালব্রেসেসটিন বলেন, ‘কত নারী স্কুলে ভর্তি হয় সেই সংখ্যাটা আমরা পাই। কিন্তু কত নারী স্কুল থেকে শিক্ষাজীবন শেষ না করে চলে যান, তার কোনো হিসাব রাখা হয় না।’