নাশিদকে অভ্যুত্থানে সরানো হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয়নি। গত বুধবার আন্তর্জাতিক তদন্ত কমিশনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নাশিদ পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুসারে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ ক্ষমতা গ্রহণ করেন। এ ঘটনায় মালদ্বীপের সরকার একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে। এর নেতৃত্ব দেন সিঙ্গাপুরের এক বিচারক। ওই বিচারক বলেন, ‘নাশিদের পদত্যাগের ক্ষেত্রে তাঁকে জবরদস্তি করা বা ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। সামরিক অভ্যুত্থানের কোনো ঘটনা ছিল না। তদন্তে এ ধরনের বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণও মেলেনি।’তদন্ত প্রতিবেদন প্রকাশের পর নাশিদের সমর্থকেরা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মালেতে বিক্ষোভ করেছে। এ সময় বিক্ষোভকারীরা সামরিক বাহিনী ও পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণের দাবি জানায়। পিটিআই।