নাশিদের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এতে নিন্দা জানিয়েছে তাঁর দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। দেশটির সরকার গত সোমবার নাশিদের বিরুদ্ধে এই পরোয়ানা জারির কথা জানায়।মালদ্বীপের একটি আদালত গত রোববার নাশিদকে গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই পরোয়ানার মেয়াদ শেষ হওয়ায় সোমবার নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।নাশিদের বিরুদ্ধে নতুন করে পরোয়ানা জারির নিন্দা জানিয়ে এমডিপির মুখপাত্র হামিদ আবদুল গফুর এক বিবৃতি দিয়েছেন। এতে তিনি অভিযোগ করেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ থেকে নাশিদকে বিরত রাখার কৌশল হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে। এএফপি।