নাসির আলী মামুনের ক্যামেরায় মৃণাল সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা মৃণাল সেনের আজ ৯১তম জন্মদিন। এ উপলক্ষে আজ মৃণাল সেনকে নিয়ে তোলা বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুনের এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সন্ধ্যায় কলকাতার গোর্কি সদনে প্রদর্শনীর আয়োজন করা হয়।
আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি কলকাতার রিঅ্যালটো, ইনস্টিটিউট অব অ্যাকটিং এবং আইজেনস্টাইন ক্লাব যৌথভাবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। প্রদর্শনীর উদ্বোধন করেন মৃণাল সেন, শিক্ষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, চলচ্চিত্র-সমালোচক শমিক বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দ্বীজেন বন্দ্যোপাধ্যায়। প্রদর্শনীতে মৃণাল সেনকে নিয়ে নাসির আলী মামুনের তোলা ২৪টি দুর্লভ ছবি ঠাঁই পেয়েছে। প্রদর্শনী চলবে ২৪ মে পর্যন্ত। গোর্কি সদনে চার দিনে মৃণাল সেনের চারটি চলচ্চিত্রও দেখানো হবে। এগুলো হলো জেনেসিস (হিন্দি), মাটির মনিষ (ওডিশা), নীল আকাশের নীচে (বাংলা) ও ভুবন সোম (হিন্দি)। আগামীকাল বুধবার গোর্কি সদনে  ‘মৃণাল সেন-নিজভূমে’ শীর্ষক একটি তথ্যচিত্রও দেখানো হবে। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক বিশ্ব রায়। প্রসঙ্গত, মৃণাল সেনের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলায়।