নাৎসি জার্মানির রকেট বিশেষজ্ঞ হাউসারমানের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাৎসি জার্মানির খ্যাতনামা রকেট-বিশেষজ্ঞ ভাল্টার হাউসারমান আর নেই। ৮ ডিসেম্বর তিনি বার্ধক্যজনিত কারণে যুক্তরাষ্ট্রের আলাবামার হান্টভিল হাসাপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। গত শতাব্দীতে মার্কিন নভোচারীদের সফল চন্দ্রাভিযানের রকেট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। দ্য হান্টভিল টাইমস এ তথ্য জানিয়েছে।পত্রিকাটি জানিয়েছে, বিশ্বখ্যাত রকেট-বিজ্ঞানী ভেরনহার ফন ব্রাউনের সঙ্গে জার্মানির পেনেমুনডে কাজ করেছেন ভাল্টার হাউসারমান। সেখানে তিনি ‘ভি-২ রকেট’ উদ্ভাবন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে লন্ডনে নাৎসি বাহিনীর চালানো হামলার সময় এই রকেট ব্যবহার করা হয়। পরে যুক্তরাষ্ট্রের রকেট কর্মসূচির গোড়াপত্তন করেন তিনি।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভাল্টার হাউসারমান মার্কিন মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যোগ দেন। ১৯৬৯ সালে মার্কিন নভোচারীদের চন্দ্রাভিযানে ব্যবহূত রকেট ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন তিনি।মহাকাশ গবেষণা কর্মসূচিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৫৯ সালে ভাল্টার হাউসারমান যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ও বিমানবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এক্সেসেপশনাল সিভিলিয়ান সার্ভিস পান। এর আগে ১৯৫৪ সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন।মৃত্যুর আগ পর্যন্ত হাউসারমান মার্কিন মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন। তিনি নাসার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যোগ দিতেন। টাইমস অব ইন্ডিয়া।