নাৎসি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্ত বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর সংঘটিত যুদ্ধাপরাধের ঘটনার তদন্ত গত বছর বেড়েছে। ইহুদি মানবাধিকারবিষয়ক সংগঠন সিমোন ভিসেনথাল সেন্টার (এসডব্লিউসি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী ২০০৯ সালের এপ্রিল থেকে ২০১০ সালের মার্চ মাস পর্যন্ত ৮৫২টি যুদ্ধাপরাধের ঘটনার তদন্ত করা হয়েছে। ২০০৮-০৯ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৭০৬টি।সাবেক নাৎসিদের বিরুদ্ধে তদন্ত জোরদারের স্বীকৃতি হিসেবে জার্মানিকে ‘এ’-গ্রেড দিয়েছে এসডব্লিউসি। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্ত পরিচালনার জন্য শুধু যুক্তরাষ্ট্রকেই সর্বোচ্চ গ্রেড দিয়েছিল সংগঠনটি।এসডব্লিউসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭-০৮ সালে ৬০৮টি ঘটনার তদন্ত করা হয়। সে হিসাবে এবার টানা দ্বিতীয় বছরের মতো তদন্তের সংখ্যা বেড়েছে। সংগঠনের জেরুজালেম শাখার প্রধান এফরাইম জুরোফ বলেন, জার্মানিতে এ ধরনের ঘটনার তদন্তের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। বিবিসি।