নিউইয়র্কে ট্রেন লাইনচ্যুত, অন্তত চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গতকাল রোববার একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত ও ৬৩ জন আহত হয়েছে। এর মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।
সকাল সাতটা ২০ মিনিটে মেট্রো-নর্থ ট্রেনটির সাতটি বগির সবগুলোই লাইনের একটি বাঁকে লাইনচ্যুত হয়। ঘটনাস্থলটির অবস্থান ব্রংক্স বরোতে। দুর্ঘটনার সময় ট্রেনটির প্রায় অর্ধেক যাত্রীতে ভরা ছিল। এতে যাত্রীসংখ্যা ছিল শ দেড়েক। দুর্ঘটনাকবলিত ট্রেনের অন্তত একটি বগি নদীর তীর ঘেঁষে পড়ে ছিল। পুলিশ ও উদ্ধারকর্মীরা নদীর তীর ঘেঁষে হতাহতের জন্য অনুসন্ধান চালান।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। গত জুলাই মাসে কাছাকাছি এলাকায় একটি মালবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়েছিল। রয়টার্স।