নিউইয়র্ক টাইমসের সাবেক প্রধানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউইয়র্ক টাইমস-এর সাবেক প্রকাশক আর্থার সালসবার্গার (৮৬) মারা গেছেন। তিনি তিন দশক পত্রিকাটির নেতৃত্ব দিয়েছেন। এরপর নিজের ছেলের হাতে এ দায়িত্ব ছেড়ে দেন। সালসবার্গার নিজ অঙ্গরাজ্য নিউইয়র্কের সাউদ্যাম্পটনে গতকাল শনিবার মৃত্যুবরণ করেন বলে তাঁর পরিবার জানিয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সালসবার্গার ১৯৬৩ সালে নিউইয়র্ক টাইমস-এর দায়িত্ব নেন। ওই সময়ে পত্রিকাটি চরম আর্থিক সংকটে পড়েছিল। এই অবস্থায় দায়িত্ব নিয়ে তিনি পত্রিকাটিকে এগিয়ে নিয়ে যান। সালসবার্গারের আমলে পত্রিকাটি ৩১টি পুলিৎজার পুরস্কার পায়। পত্রিকাটির প্রচার বিরাট আকারে বেড়ে যায়। বিবিসি।