নিউইয়র্কে ওয়াল স্ট্রিটবিরোধীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত শনিবার বিক্ষোভ মিছিল করেছে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের কয়েক শ কর্মী। আন্দোলনে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলে তারা এ মিছিল করে। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রাখতে নিউইয়র্কের রাস্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন মুখপাত্র বলেন, ‘কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত সঠিক সংখ্যা জানতে পারিনি।’নিউইয়র্কে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের কর্মীদের সঙ্গে পুলিশের প্রায় প্রতিদিনই ছোটখাটো সংঘাত হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, তারাই দেশের ৯৯ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী এবং তাদের আন্দোলন ১ শতাংশ ক্ষমতাসীনের বিরুদ্ধে।প্রায় ছয় মাস আগে নিউইয়র্কের ওয়াল স্ট্রিটের কাছে একটি পার্ক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আন্দোলন শুরুর পর বিশ্বজুড়ে আলোচনায় চলে এসেছিল তারা। কিন্তু শীতের সময় তাদের আন্দোলন একটু ঝিমিয়ে পড়েছিল এবং আন্তর্জাতিক গণমাধ্যম থেকেও উধাও হয়ে গিয়েছিল। তবে গ্রীষ্ম শুরুর পর নতুন করে আন্দোলন চাঙা করতে তৎপর হচ্ছে তারা। এএফপি।