নিউইয়র্কে বিস্ফোরণের পর ভবনধস, দুইজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের ইস্ট হারলেম এলাকায় আজ বুধবার বিস্ফোরণের পর একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। ছবি : বিবিসির সৌজন্যে
নিউইয়র্কের ইস্ট হারলেম এলাকায় আজ বুধবার বিস্ফোরণের পর একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। ছবি : বিবিসির সৌজন্যে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্ট হারলেম এলাকায় আজ বুধবার বিস্ফোরণের পর একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে তাত্ক্ষণিকভাবে খবর পাওয়া গেছে। নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা কাজে নিয়োজিত কর্মীরা এ কথা জানান।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, স্থানীয় সময় আজ সকালে পার্ক অ্যাভিনিউর ১১৬ নম্বর সড়কে পাঁচতলা একটি ভবনে এ ঘটনা ঘটে। বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।|

স্থানীয় গণমাধ্যমকে ইস্ট হারলেমের বাসিন্দারা জানান, ভবনটি ধসে পড়ার আগে তাঁরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র ভবনধসের আগে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর পেছনে কোনো নাশকতামূলক তত্পরতা রয়েছে কি না, সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।