নিউইয়র্কে ভবনধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্ট হারলেম এলাকায় গতকাল বুধবার দুটি ভবন ধসে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৮ জন এবং অনেকে নিখোঁজ রয়েছে। গ্যাসের পাইপলাইনের ফুটো থেকে আগুন লাগার পর বিস্ফোরণে ভবন দুটি ধসে পড়ে। বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় নিউইয়র্ক শহরের বড় একটি অংশ। ২৫০ জনের বেশি অগ্নিনির্বাপণকর্মী উদ্ধারকাজে অংশ নেন। ১১৬ পার্ক স্ট্রিটের ঘটনাস্থলের পাশেই রেললাইন থাকায় ওই এলাকায় চলতে থাকা ও স্টেশনে থাকা সব ট্রেনই বন্ধ করে দেওয়া হয়। বিবিসি।