নিউইয়র্কে মুসলিমদের ওপর নজরদারি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে মুসলমানদের ওপর পুলিশের গোয়েন্দা নজরদারির কর্মসূচি বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার নিউইয়র্ক পুলিশের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনার পর মুসলমানদের ওপর নজরদারি করার জন্য পুলিশের বিশেষ শাখা চালু করা হয়। নিউইয়র্কের মেয়র ব্লুমবার্গ এবং পুলিশ কমিশনার রেমন্ড কেলির সময় চালু হওয়া এ নজরদারি কর্মসূচি ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।
মুসলমানদের বিভিন্ন স্থাপনা, জমায়েত, মসজিদ, এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানে সার্বক্ষণিক নজরদারি শুরু হয়। মুসলমানদের মধ্য থেকে ‘তথ্যদাতা’ নিয়োগ করে ফাঁদে ফেলার ঘটনাও ঘটে। বিব্রতকর এ গোয়েন্দা তৎপরতার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে নাগরিক অধিকার সংগঠনগুলো।