নিউইয়র্কে হামলায় ব্যবহূত বিমানের ল্যান্ডিং গিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক শহরে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে একটি ধাতব যন্ত্রাংশ পাওয়া গেছে। যন্ত্রাংশটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালানো জেট বিমানের ল্যান্ডিং গিয়ার বলে ধারণা করছে নিউইয়র্ক পুলিশ।পুলিশ জানায়, গত বুধবার পাঁচ ফুট (এক দশমিক ৫২ মিটার) লম্বা যন্ত্রাংশটি উদ্ধার করা হয়। এটি দেখতে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের মতো, এতে ক্রমিক নম্বরও রয়েছে। জরিপকারীরা একটি ভবন পরিদর্শন করতে গিয়ে খুব কাছাকাছি অবস্থিত দুটি ভবনের দেয়ালের মাঝখানে যন্ত্রাংশটি দেখতে পান। বিবিসি।