নিউইয়র্কের আদালতে লিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন আদালতে আবু আনাস আল-লিবির বিচারিক কার্যক্রমের স্কেচ। ছবি: রয়টার্স
মার্কিন আদালতে আবু আনাস আল-লিবির বিচারিক কার্যক্রমের স্কেচ। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সন্দেহভাজন নেতা আবু আনাস আল-লিবিকে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল আদালতে তোলা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর তাঁকে আবার আদালতে হাজির করা হবে।
আদালতে লিবিয়া সরকার নিযুক্ত লিবির একজন আইনজীবী ছিলেন। মামলাসংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে কমান্ডো অভিযান চালিয়ে লিবিকে ধরে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা এবং ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের দুটি দূতাবাসে বোমা হামলার অভিযোগ রয়েছে লিবির বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।