নিউগুরির আঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের সর্বদক্ষিণে অবস্থিত ওকিনাওয়া দ্বীপে গতকাল সোমবার ঘূর্ণিঝড় নিউগুরি আঘাত হেনেছে। এ সময় তীব্র বাতাস ও মুষলধারে বৃষ্টি হয়। দুর্যোগ এড়াতে লোকজনকে ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। তারা জানায়, ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২৭০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার সকালে গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপগুলোতে এবং কাল বুধবার জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা জানান, অনুগ্রহ করে সবাই ঘরে থাকুন। বাইরে কাজে যাবেন না। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের তীব্রতা রেকর্ড মাত্রা ছাড়িয়ে যেতে পারে।এএফপি