নিউজউইকের ছাপা সংস্করণ বন্ধ হয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮০ বছরের পুরোনো বিখ্যাত মার্কিন সাময়িকী নিউজউইক-এর মুদ্রিত সংস্করণ বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পত্রিকাটির সর্বশেষ মুদ্রিত সংস্করণ প্রকাশিত হবে। নিউজউইক তখন থেকে হবে শুধু অনলাইন।দুই বছর আগেই ইন্টারনেট নিউজ গ্রুপ ডেইলি বিস্ট-এর সঙ্গে অঙ্গীভূত হয় নিউজউইক। ডেইলি বিস্ট-এর প্রতিষ্ঠাতা টিনা ব্রাউন এক বিবৃতিতে বলেন, ‘মুদ্রণ সংস্করণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া আমাদের সবার জন্যই খুব কঠিন একটি বিষয়। যারা কিনা মুদ্রিত বিষয়বস্তুর রোমান্সের ভক্ত। এ ছাড়া প্রতি শুক্রবার রাতে কাজ বন্ধের আগের ব্যস্ত কয়েটি ঘণ্টা উপভোগ করে সবাই। কিন্তু আগামী বছর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের প্রাক্কালে আমাদের অবশ্যই পত্রিকাটির সাংবাদিকতার উদ্দেশ্য পূরণের দায়িত্ব এগিয়ে নিতে হবে এবং পুরো ডিজিটালের পথ ধরতে হবে।’ব্রাউন আরও বলেন, ছাপা ও বিতরণের ক্রমবর্ধমান আর্থিক চ্যালেঞ্জের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসে দেড় কোটি মানুষ ডেইলি বিস্ট-এর ওয়েবসাইট ভিজিট করে বলে জানান। গত এক বছরে ভিজিটর বেড়েছে ৭০ শতাংশ।নিউজউইক সাময়িকীর এই পদক্ষেপ বিশ্বের অনেক বহুল প্রচারিত পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে অনলাইন সংস্করণের দিকে ঝুঁকে পড়ার আরেকটি নজির। মুদ্রিত সংস্করণের খরচ বেড়ে যাওয়ায় এবং এতে বিজ্ঞাপনের হার কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রে টাইম ম্যাগাজিনের পরই নিউজউইক-এর অবস্থান ছিল। কিন্তু বিক্রি ও বিজ্ঞাপন কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ২০১০ সালের আগস্টে ওয়াশিংটন পোস্ট কোম্পানি পত্রিকাটি বিক্রি করে দেয়। এর তিন মাস পরই এটি ডেইলি বিস্ট-এর সঙ্গে অঙ্গীভূত হয়। খ্যাতনামা সাংবাদিক হ্যারল্ড ইভান্সের স্ত্রী তিনি। বিবিসি।