প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে গতকাল বৃহস্পতিবার ট্রেন দুর্ঘটনায় ১ জন নিহত ও অন্তত ১০৮ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিউজার্সির হোবোকেন স্টেশনের টিকিট কাটার স্থান ও অভ্যর্থনা এলাকায় ঢুকে পড়ে একটি কমিউটার ট্রেন। দুর্ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থার লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ও রেলের লোকজন বিধ্বস্ত ট্রেনটির ভেতর থেকে যাত্রীদের উদ্ধারে সহায়তা করেন।
বিবিসি