নিউজিল্যান্ডে আটকে পড়া জাহাজের ক্যাপ্টেন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের প্লেনটি উপসাগরে আটকে পড়া জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই নাবিকের নাম প্রকাশ করা হয়নি। গতকাল বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।ওই নাবিকের বিরুদ্ধে ‘অনাবশ্যক বিপদ বা ঝুঁকিতে পড়তে পারে, এমনভাবে জাহাজ পরিচালনা’র অভিযোগ আনা হয়েছে। এক সপ্তাহ আগে রেনা নামে ৭৭৫ ফুট লম্বা ওই জাহাজ টরাঙ্গা বন্দরের নর্থ আইল্যান্ডের একটি শৈলশ্রেণীতে আটকে পড়ে।কর্মকর্তারা আশঙ্কা করছেন, ওই জাহাজ থেকে জ্বালানি তেল নিঃসৃত হওয়ার ঘটনায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। বিবিসি।