নিউজিল্যান্ডে দলের জনপ্রিয়তা উদ্ধারে নেতার পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী নির্বাচনের আগে জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়া দলের ভাবমূর্তির উন্নয়নে পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের বিরোধী দল লেবার পার্টির নেতা ডেভিড শিয়ারার। জনমত জরিপে তাঁর মধ্য বাম দল এখন অনেক পিছিয়ে।
বৃহস্পতিবার শিয়ারার গণমাধ্যমকে জানান, দলের ভেতরে সমর্থন কমে যাওয়াও তাঁর দায়িত্ব নেওয়ার মাত্র ২০ মাস পর পদত্যাগের একটি কারণ। সংবাদকর্মীদের তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমার প্রতি দলের অনেকের পূর্ণ আস্থা নেই। তাই পদ থেকে সরে দাঁড়ানোই ভালো হবে। নতুন নেতা ২০১৪-এর নির্বাচনে দলকে জয়ের পথে নিয়ে যেতে পারবেন।’
নিউজিল্যান্ডের লেবার দল ২০১১ সালের নির্বাচনে ৫০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছিল। দলটি ক্ষমতাসীন মধ্য ডান দল ন্যাশনাল পার্টির সঙ্গে এঁটে উঠতে পারছে না। রয়টার্স।