নিউজিল্যান্ডে ফের ভূমিকম্প, আতঙ্কিত লোকজন রাস্তায়
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গতকাল শুক্রবার আবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দুই দফা ভূমিকম্পে আতঙ্কিত শহরবাসী ঘরবাড়ি ছেড়ে রাস্তা ও খোলা জায়গায় আশ্রয় নেয়। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বিকেলের দিকে দুই দফা ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৮ ও ৫ দশমিক ৯। এ ঘটনায় বড়দিন উপলক্ষে কেনাকাটা করতে বের হওয়া লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়মুড় করে তারা রাস্তায় নেমে আসে। বিমান চলাচলসহ অন্যান্য যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যায়।প্রধানমন্ত্রী জন কি এক বিবৃতিতে এ ভূমিকম্পের ঘটনাকে ‘ভীতিকর ও হতাশাব্যঞ্জক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি আতঙ্কিত লোকজনের উদ্দেশে বলেন, ‘এই মুহূর্তে ক্রাইস্টচার্চ ও ক্যান্টারবারিবাসীর সঙ্গে রয়েছে আমার হূদয়।’ক্রাইস্টচার্চের মেয়র বব পার্কার বলেন, এই সাম্প্রতিক ভূমিকম্প এখানকার বাসিন্দাদের মনের ওপর কতটা চাপ সৃষ্টি করেছে, তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। ক্রাইস্টচার্চে মাত্র ১০ মাস আগে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ১৮১ জনের মৃত্যু হয়। এএফপি।