নিউজিল্যান্ডের দুই দ্বীপের নাম স্বীকৃতি পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের প্রধান দুটি দ্বীপের ইংরেজি ও মাওরি নাম গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে।
উত্তর ও দক্ষিণাঞ্চলীয় দ্বীপ দুটি ইংরেজি ভাষায় যথাক্রমে নর্থ আইল্যান্ড ও সাউথ আইল্যান্ড নামে পরিচিত হবে। নাম দুটি ইতিমধ্যেই প্রচলিত থাকলেও এতদিন আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না।
নিউজিল্যান্ডের ভূমি তথ্যবিষয়ক মন্ত্রী মরিস উইলিয়ামসন এক বিবৃতিতে বলেন, আদিবাসী মাওরিদের ভাষায় নর্থ আইল্যান্ড ইকা-আ-মাওয়ি (মাওয়ির মাছ) এবং সাউথ আইল্যান্ড ওয়াইপুনামু (সবুজ পাথরের নদী) নামে পরিচিত হবে। ফলে জনগণ পছন্দমতো যেকোনো একটি ভাষায় স্বীকৃত নাম ব্যবহার করতে পারবে। মন্ত্রী আরও বলেন, মাউরি নামগুলোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। বিবিসি।