নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে জন কি দ্বিতীয় মেয়াদে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী দল ন্যাশনাল পার্টি দ্বিতীয় মেয়াদে জয়ী হয়েছে বলে প্রধানমন্ত্রী জন কি দাবি করেছেন। গতকাল শনিবার এ কথা ঘোষণা করে তিনি সরকার গঠনে সম্ভাব্য জোট শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেন। নিউজিল্যান্ডর নির্বাচন কমিশনের দেওয়া আনুষ্ঠানিক তথ্য অনুসারে, নির্বাচনের মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি ৬০টি আসন পেয়েছে এবং তাদের সম্ভাব্য জোট শরিক এসিটি ও ইউনাইটেড ফিউচার একটি করে আসন পেয়েছে। নিউজিল্যান্ডের প্রধান বিরোধী দল লেবার পার্টি নির্বাচনে ২৯ শতাংশ ভোট পেয়েছে। ১৯৯৬ সালে আনুপাতিক ভোট ব্যবস্থা চালু করার পর এবারই দলটি সবচেয়ে খারাপ ফল করল।নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলের সমর্থকদের উদ্দেশে জন কি বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, ন্যাশনাল পার্টির নেতৃত্বে নিউজিল্যান্ড আরও তিন বছর পরিচালিত হবে।’ এএফপি।