নিউমোনিয়ায় আক্রান্ত জ্যোতি বসুকে রাখা হয়েছে আইসিইউতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউনিস্ট নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার দুপুরে তিনি তাঁর সল্টলেকের বাসভবনে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যার পর তাঁকে কলকাতার সল্টলেকের এএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। মূলত প্রচণ্ড শীতই তাঁকে বেশি কাবু করে ফেলেছে। ফলে তাঁর ফুসফুসে সংক্রমণ ঘটেছে। চিকিত্সকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) রেখে চিকিত্সা দিচ্ছেন।চিকিত্সকেরা বলেছেন, জ্যোতি বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর চিকিত্সার জন্য এ কে মাইতির নেতৃত্বে গড়া হয়েছে ছয় সদস্যের একটি মেডিকেল টিম। তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।প্রবীণ এই নেতা এর আগে গত বছরের ১১ জুলাই রাতে তাঁর বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরের দিন সকালে তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। নয় দিন চিকিত্সার পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়।গত বছরের ৮ জুলাই জ্যেতি বসু ৯৬ বছরে পা দিয়েছেন। তিনিই ভারতের প্রথম এবং একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি একটানা ২৩ বছর ওই পদে ছিলেন।