নিকোলিচ সার্বিয়ার নতুন প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির জাতীয়তাবাদী নেতা তোমিস্লাভ নিকোলিচ জয়লাভ করেছেন। তিনি গত রোববার অনুষ্ঠিত ওই নির্বাচনে বরিস তাদিচকে পরাজিত করেন। তবে বলকান জাতিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের ব্যাপারে বিদায়ী প্রেসিডেন্ট তাদিচের নীতি অব্যাহত রাখা হবে বলে নিকোলিচ প্রতিশ্রুতি দিয়েছেন।বিদায়ী প্রেসিডেন্ট বরিস তাদিচ পরাজয় মেনে নিয়েছেন। নিকোলিচ দেশটির সাবেক শাসক স্লোবোদান মিলোসেভিচের সহযোগী ছিলেন। এএফপি।